কাঁথি পুরসভার প্রশাসকমন্ডলীতে রদবদলের বিজ্ঞপ্তি জারি
দি নিউজ লায়ন ; পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার প্রশাসকমন্ডলীতে রদবদলের বিজ্ঞপ্তি জারী করল পুর ও নগরোন্নয়ন দপ্তর। প্রশাসকমন্ডলীতে রদবদলের পর সৌমেন্দু অধিকারীকে পরিবর্তন করে সিদ্ধার্থ মাইতিকে দায়িত্বভার দেওয়া হয় আগেই।প্রশাসকমন্ডলীতে ছিলেন সিদ্ধার্থ মাইতি ছাড়াও সুবল মান্না, হাবিবুর রহমান, পম্পা জানা মাইতি ও সেখ সাবুল।
নতুন রদবদলে হাবিবুর রহমান ও পম্পা জানা মাইতির জায়গায় এলেন মামুদ হোসেন, সুপ্রকাশ গিরি ও রত্নদীপ মান্না। হাবিবুর রহমান জেলা পরিষদের কো- মেন্টরের দায়িত্বে বহাল থাকলেন। এখন কাঁথি পুরসভার প্রশাসকমন্ডলীতে থাকলেন সিদ্ধার্থ মাইতি, মামুদ হোসেন, সুপ্রকাশ গিরি, সুবল মান্না, রত্নদীপ মান্না, সেখ সাবুল ৬ জন।প্রশাসকমন্ডলীর নবনিযুক্ত সদস্য মামুদ হোসেন জানান বিগত পৌরবোর্ডের সমস্ত বিষয় নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে।
পৌরপ্রশাসনিক স্তরে অামুল রদবদলের পাশাপাশি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ পুরসভার মাধ্যমে পুরবাসীর কাছে নাগরিক পরিষেবা সুনিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি। পৌর প্রশাসকমন্ডীর নবনিযুক্ত সদস্য সুপ্রকাশ গিরি দুয়ারে সরকারের অাদলে পাড়ায় পাড়ায় পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকাঠামো গড়ে তোলা হবে। সুবল মান্না বলেন কাঁথি পৌরসভার প্রশাসনকে জনগণের সেবক হিসাবে কাজ করতে হবে।

Post a Comment